বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর ১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়ার উদ্যোগে রান্ধুনীমুড়া সাত বাড়ী এলাকায় দলীয় কার্যালয় এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,বিএনপির নেতা,বকুল মিয়া,বিল্লাল মিয়া, সুরুজ মিয়া, দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও আরোগ্য,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোক’সহ বিএনপির প্রয়াত নেতাকর্মীদের মাগফেরাত এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জি. মমিনুল হক’সহ বিএনপির প্রার্থীদের সফলতা কামনায় দোয়া-মাহফিল পরিচালনা করা হয়।