মালদ্বীপে জাহাজ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হাজীগঞ্জের যুবক মাসুদ(২৫)। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার (২ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
নিহত মাসুদের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পাতানিশ গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি মালদ্বীপে কর্মরত ছিলেন এবং দৈনন্দিন কাজ শেষে জাহাজে ফেরার সময় জাহাজটি দুর্ঘটনায় কবলিত হয়।
রেমিট্যান্স যোদ্ধা মাসুদের মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
