প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মালদ্বীপে জাহাজ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হাজীগঞ্জের রেমিট্যান্স যোদ্ধা মাসুদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৫

মালদ্বীপে জাহাজ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হাজীগঞ্জের যুবক  মাসুদ(২৫)। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (২ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

নিহত মাসুদের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পাতানিশ গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি মালদ্বীপে কর্মরত ছিলেন এবং দৈনন্দিন কাজ শেষে জাহাজে ফেরার সময় জাহাজটি দুর্ঘটনায় কবলিত হয়।

রেমিট্যান্স যোদ্ধা মাসুদের মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন