কচুয়ায় পানিতে ডুবে মাহাতাব হাসান ফারদিন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) কচুয়ার উপজেলার চৌমুহনী গ্রামের জহির উদ্দিন প্রধানীয়া বাড়ির পুকুরের পানিতে ডুবে এই দুর্ঘটনা ঘটে।
মাহাতাব হাসান ফারদিন হাজীগঞ্জ উপজেলার কাপাইকাপ আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক জাকির হোসেন হিমেলের ছেলে।
স্থানীয়রা জানায়, শিশুটি পুকুরের পাশে খেলা করছিলো। খেলাধুলার এক পর্যায়ে অসাবধানতাবশত শিশুটি পুকুরে ডুবে যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শিশু ফারদিনের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
