প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কচুয়ায় পানিতে ডুবে আট বছরের শিশু ফারদিনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫

কচুয়ায় পানিতে ডুবে মাহাতাব হাসান ফারদিন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (২৮ অক্টোবর) কচুয়ার উপজেলার চৌমুহনী গ্রামের জহির উদ্দিন প্রধানীয়া বাড়ির পুকুরের পানিতে ডুবে এই দুর্ঘটনা ঘটে।

মাহাতাব হাসান ফারদিন হাজীগঞ্জ উপজেলার কাপাইকাপ আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক জাকির হোসেন হিমেলের ছেলে।

 

স্থানীয়রা জানায়, শিশুটি পুকুরের পাশে খেলা করছিলো।  খেলাধুলার এক পর্যায়ে অসাবধানতাবশত শিশুটি পুকুরে ডুবে যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 

 

শিশু ফারদিনের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন