তিনি বলেন, বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত মেঘনা নদীর অভয়াশ্রম এলাকা অভিযান পরিচালনা করে টাস্কফোর্স। এসময় হাইমচর উপজেলার বার তহবিল সংলগ্ন এলাকায় জেলেরা অবৈধভাবে ইলিশ শিকার করছিল। অভিযানকারিরা ধাওয়া করে ১১ জনকে আটক করে। এছাড়াও ওই বোট থেকে প্রায় ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে । জব্দকৃত জাল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।
পরবর্তীতে কোস্টগার্ড নয়ানী আউটপোস্টে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত ১১ জন জেলের মধ্যে ৮ জনকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপ্রাপ্ত বয়স্ক ৩ জনকে মুচলেকা দিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন কোস্টগার্ড হাইমচর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার সানোয়ার হোসেন সহ কোস্ট গার্ড সদস্যরা।
