প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাইমচরে মা ইলিশ রক্ষা অভিযানে ১১ জেলে আটক, আট জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫
হাইমচরে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় উপজেলা টাস্কফোর্স অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করেছে। তার মধ্যে ৮ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১২ অক্টোবর) রাত ১২টায় এসব তথ্য নিশ্চিত করেন অভিযান পরিচালনাকারী হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক।

তিনি বলেন, বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত মেঘনা নদীর অভয়াশ্রম এলাকা অভিযান পরিচালনা করে টাস্কফোর্স।

এসময় হাইমচর উপজেলার বার তহবিল সংলগ্ন এলাকায় জেলেরা অবৈধভাবে ইলিশ শিকার করছিল। অভিযানকারিরা ধাওয়া করে ১১ জনকে আটক করে। এছাড়াও ওই বোট থেকে প্রায় ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে । জব্দকৃত জাল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।

 

পরবর্তীতে কোস্টগার্ড নয়ানী আউটপোস্টে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত ১১ জন জেলের মধ্যে ৮ জনকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপ্রাপ্ত বয়স্ক ৩ জনকে মুচলেকা দিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন কোস্টগার্ড  হাইমচর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার সানোয়ার হোসেন সহ কোস্ট গার্ড সদস্যরা।

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন