হাজীগঞ্জে পথশিশু দিবস উপলক্ষে সমাজের অবহেলিত শিশুদের পাশে দাঁড়ানোতে মানবিক উদ্দীপনা ফুটে উঠল।
শুক্রবার জুমার নামাজের পর চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ও রেল স্টেশনের আশপাশে পথশিশুদের হাতে খাবার তুলে দেন হাজীগঞ্জের নারী উদ্যোক্তা ও Tasty Bite রেস্টুরেন্টের কর্ণধার মুসকান নূর।
মুসকান নূরের এই উদ্যোগে সহযোগিতা করেছেন হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের যুব সদস্যরা। ছোট্ট এই মুহূর্তগুলোতে পথশিশুদের মুখে দেখা দেওয়া হাসি ও তাদের আনন্দমাখা চোখ ছিল কার্যক্রমের সেরা প্রতিফলন।
মুসকান নূর বলেন, “সমাজের পথশিশুদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তাদের ছোট্ট খুশি ও মুখে হাসি ফুটানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।
স্থানীয়রা এ মানবিক কাজের জন্য মুসকান নূরকে ধন্যবাদ জানান এবং বলেন, এমন উদ্যোগ শিশুদের জন্য একটি অনুপ্রেরণা, যা আমাদের সমাজকে আরও মানবিক ও উজ্জ্বল করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
