সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, সর্বোচ্চ উলামা পরিষদের প্রেসিডেন্ট এবং বিশ্বখ্যাত আলেমে-দ্বীন শাইখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন মুহাম্মাদ আলে-শাইখ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শাইখ আব্দুল আজিজ আলে-শাইখ দীর্ঘদিন ধরে ইসলামী শিক্ষা, ফতোয়া প্রদান এবং দাওয়াতি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিলেন। তিনি ছিলেন মুসলিম উম্মাহর এক প্রভাবশালী আলেমে-দ্বীন।
উল্লেখ্য, তিনি ১৯৮১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রায় ৩৫ বছর আরাফাহ দিবসে মসজিদে নামিরায় হজের খুতবাহ প্রদান করেন। তার খুতবা ও বক্তব্য বিশ্ব মুসলিমদের জন্য ছিল অনুপ্রেরণার উৎস।
শাইখের ইন্তেকালে বিশ্ব মুসলিম উম্মাহ গভীরভাবে শোকাহত। বিভিন্ন ইসলামী সংগঠন ও আলেম সমাজ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
