ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে মাদক বিরোধী মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

চাঁদপুর ট্রিবিউন
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জ পৌর ৫ নং ওয়ার্ড মকিমাবাদ সমাজ কল্যাণ সংঘের আয়োজনে মাদক বিরোধী মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে হাজীগঞ্জ পৌর ৫ নং ওয়ার্ড মকিমাবাদ সমাজ কল্যাণ সংঘের আয়োজনে এ মাদক বিরোধী মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

মাদক বিরোধী মিনি ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় ফ্রেন্ডস ক্লাবকে এক শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন একতা স্পোর্টিং ক্লাব।

হাজীগঞ্জ পৌর ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম লালু এর সভাপতিত্বে খেলায় বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট ওমর ফারুক টিটু,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এমরান হোসেন।

হাজীগঞ্জ পৌর ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক
সংগঠনিক সম্পাদক আহসান উল্ল্যাহ্ এর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাজীগঞ্জ পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ রাশেদ আলম হীরা,হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহবায় শামছুদ্দিন খান।

এসময় হাজীগঞ্জ পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ প্রার্থী মোঃ নয়ন মোল্লা,৮ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ হিমেল সরকার,হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইমরান হোসেন সৈকতসহ ফুটবল প্রেমি বহু দর্শনার্থী উপস্থিত ছিলেন।

খেলায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,মোঃ শরিফ হোসাইন ও ইয়াছিন কাজী, মহিউদ্দিন,সবুজ, ইকরাম,সাইফ,সিহাব,মিনহাজ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।