ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জের ডা. রায়হান জাবেদ’র ডি-কার্ড ডিগ্রি অর্জন

হাজীগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১১:০৫ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জের কৃতি সন্তান ডা. রায়হান জাবেদ ডিপ্লোমা ইন কার্ডিওলজি (ডি-কার্ড) ডিগ্রি অর্জন করেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) কর্তৃক প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।

বিএমইউ’র পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত ফলাফল শীটে উল্লেখ করা হয়, ডিপ্লোমা ইন কার্ডিওলজি বিভাগে মোট ২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে ১২ জন উত্তীর্ণ এবং ১৫ জন অকৃতকার্য হয়েছেন। পাশের হার দাঁড়িয়েছে ৪৪.৪৪ শতাংশ।

ডা. রায়হান জাবেদ এর আগে মেডিসিনে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং (পিজিটি) সম্পন্ন করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছিলেন। তিনি হাজীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের মকিমাবাদ এলাকার বাসিন্দা ও মো. মুসলিমের মেঝো ছেলে।

উল্লেখ্য,তিনি স্থানীয় চাঁদপুর সংবাদ পত্রিকার হাজীগঞ্জ অফিস প্রধান সাংবাদিক রেজাউল করিম নয়নের ছোট ভাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।