ঢাকামঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন সৈকতের নেতৃত্বে নবীনদের ফুল দিয়ে বরণ

চাঁদপুর ট্রিবিউন
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৯:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন সৈকতের নেতৃত্বে নবাগত ছাত্র ছাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) কলেজ ক্যাম্পাসে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে বরণ করে নেন হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন সৈকত বলেন, ‘তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান সুখী, সমৃদ্ধ, সাম্য, মানবিক ও ন্যায়বিচারের যে উজ্জ্বল রাষ্ট্রের স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। ঐতিহাসিক সকল আন্দোলনে ছাত্রদলের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে।

আজকের এই নবীনদের আহ্বান জানাই- এসো নবীন দলে দলে, ছাত্রদলের পতাকা তলে; এসো নবীন ভয় নাই,ছাত্রদলে সন্ত্রাস নাই।

এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা মোঃ জাহিদ হাসান চৌধুরী,মোঃ রাব্বি জমাদ্দার,তারেক কাজী, সৈকত আহমেদ,সৌরভ জমাদ্দার,নাছির মজুমদার, শিহাব হোসেন,সজিব খন্দকার,নুহিন আহমেদ,
জিহাদ হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।