ঢাকাসোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ ডিগ্রী কলেজে একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

চাঁদপুর ট্রিবিউন
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা ও বিএমটি ২০২৫-২৬ শিক্ষাবর্ষ নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে এ নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।

নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে,কেউবা সাধারণ পোশাকে।

সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুযযাম্মেল হুসাইন।

এসময় নবীনদের উদ্দেশে তিনি বলেন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজে তোমাদের আমি স্বাগত জানাচ্ছি। যারা ধৈর্য ধরে,অনেক সময় নিয়ে কাজ করে তারা অনেক বড় হয় জীবনে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা এখান থেকে জীবন গড়ো। মা-বাবা সবসময় সন্তানের মঙ্গল কামনা করে। তেমনি আমরাও তোমাদের মঙ্গল কামনা করি। তোমরা এখানে পড়ে ভালো মানুষ হও,তোমরা এখানে পড়ে ভালো মানুষ হও,পরিবার,দেশ ও সমাজের কাজে লাগো— এটুকুই কামনা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো: আনোয়ার উল্ল্যা।

বাংলা বিভাগের প্রভাষক মো: মাসুদুর রহমান ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো: কামরুল হাছানের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,বাংলা বিভাগের বিভাগীয় প্রধান নাজমা আক্তার, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মো: শাহজাহান সরকার, সাবেক শিক্ষক ও অভিভাবাক আ ন ম মফিজুর রহমান, রাষ্ট বিজ্ঞানের বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক প্রতিনিধি মো: মাকসুদুর রহমান,গনিত বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদক মো: বেলাল হোসেন, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মো: এয়াছিন মিয়া, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সামসুননাহার শিরিন,হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো: সেলিম মিয়া, ইংরেজি বিভাগের প্রভাষক মো: আতিকুর রহমান,প্রানীবিজ্ঞান বিভাগের প্রভাষক তানজিনা আফরিন,পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক  বিকাশ চক্রবর্তী বিভাগের অভিভাবক ও সাবেক শিক্ষক সহকারী অধ্যপক আ ন ম মফিজুর রহমানসহ কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

এদিকে নবীন বরন উপলক্ষে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন সৈকতের নেতৃত্বে কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।