ঢাকারবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী পালিত

চাঁদপুর ট্রিবিউন
সেপ্টেম্বর ৭, ২০২৫ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ঈদে মিলাদুন্নবী (স.) পালিত হয়েছে।

রবিবার সকালে কলেজের ছাত্র-শিক্ষক মিলনাতয়নে এ উপলক্ষ্যে আলোচনা সভা, হামদ-নাত, গজল পরিবেশনা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মুযযাম্মেল হুসাইন।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক  মোঃ আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন  উপাধ্যক্ষ  মোঃ আনোয়ার উল্ল্যা,প্রভাষক মোঃ আতিকুর রহমান,  সহকারী শিক্ষক শেখ মিজানুর রহমান।এ সময় অন্যান্য শিক্ষক মন্ডলী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা মানবতার মুক্তিদূত, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনদর্শন নিয়ে আলোকপাত করেন। তারা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করা সম্ভব।

শেষে দেশ ও জাতির অগ্রগতি,শান্তি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র কলেজের প্রভাষক ফয়েজ আহমেদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।