ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পাখি ডিম পেড়েছে, তাই এক মাস স্টেডিয়ামে খেলা বন্ধ

চাঁদপুর ট্রিবিউন
সেপ্টেম্বর ১, ২০২৫ ১০:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

সাধারণত বৃষ্টি বা অতিরিক্ত গরম, তুষারপাতের ফলে খেলা বন্ধ হয়। আবার কখনো কোনো প্রাণী মাঠে ঢুকে পড়লে অল্প সময়ের জন্য খেলা বন্ধ থাকে। কিন্তু একটি প্রাণীর জন্য খেলার মাঠ এক মাসের জন্য বন্ধ করে দেওয়া? অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায়। যেখানে মূলত সংরক্ষিত প্রজাতির একটি দেশি পাখি সেই মাঠে ডিম পাড়ার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

ইয়াহু নিউজের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এই প্রতিবেদনে জানিয়েছে, অস্ট্রেলিয়ার ক্যানবেরায় এই ঘটনা ঘটেছে। গত সপ্তাহে ক্যানবেরা থেকে ২০ মিনিট দূরত্বের জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে ফুটবল যান খেলোয়াড়রা। এ সময় তারা জানতে পারেন, মাঠের একদম মাঝখানে এক প্লোভার পাখি ডিম দিয়েছে।

প্লোভার পাখি সাধারণত বাচ্চা জন্ম দেওয়ার পর অত্যন্ত রক্ষণশীল হয়ে থাকে। এমনকি বিপদ আঁচ করলে ভয়ানকভাবে আক্রমণাত্মক হয়ে ওঠার কারণে পাখিটি পরিচিত। এ সময় তারা ডানা ঝাপটে, তীব্র শব্দ করে এবং ঝাঁপিয়ে পড়ার মাধ্যমে বাসার কাছ থেকে অনধিকার প্রবেশকারীদের দূরে সরিয়ে রাখার চেষ্টা করে।

 

এসব কারণে পাখির ডিম পাড়ার বিষয়টি জানার পরই তাদের ম্যাচ পাশের আরেকটি মাঠে সরিয়ে নেওয়া হয়। স্থানীয় কাউন্সিল ইয়াহু নিউজ অস্ট্রেলিয়াকে জানিয়েছে, আঞ্চলিক স্পোর্টস কমপ্লেক্সের কৃত্রিম ফুটবল মাঠে একটি প্লোভার ডিম দিয়েছে। যে কারণে স্থানীয় বন্য প্রাণী সংস্থা ওয়াইল্ডকেয়ারের পরামর্শে ক্লাব ম্যাচগুলো পাশের মাঠে সরিয়ে নেওয়া হয়েছে।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।