ঢাকাশুক্রবার , ২৯ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

গণমাধ্যম কর্মী মোঃ মোস্তফা কামাল চৌধুরী আর নেই 

চাঁদপুর ট্রিবিউন
আগস্ট ২৯, ২০২৫ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জ পৌরসভার ১১ নং ওয়ার্ড রান্ধুনীমুড়া চৌধুরী বাড়ির মরহুম আমিন কাদির চৌধুরীর বড় ছেলে মোঃ মোস্তফা কামাল চৌধুরী (৫৮)

শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দৈনিক জনকণ্ঠ পত্রিকায় দীর্ঘদিন কর্মরত ছিলেন। মরহুমের স্ত্রী,এক ছেলে,দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন,গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তার ছোট ভাই জসিম উদ্দিন চৌধুরী জনি জানায়, ২৯ আগস্ট শুক্রবার শশুর বাড়ি কচুয়া উপজেলার আশরাফপুর ইউনিয়নের শাহ পাড়া উচিত গাবা বাড়িতে দুপুর ১.১৫ মিনিটে ইন্তেকাল করেন। গত কয়েকদিন যাবত কিডনি রোগে আক্রান্ত ছিলেন তিনি এবং ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার বাড়ি আসেন। বাদ এশা হাজীগঞ্জ পৌরসভার ১১ নং ওয়ার্ড রান্ধুনীমুড়া চৌধুরী বাড়িতে প্রথম জানাজা ও কচুয়া উপজেলার আশরাফপুর ইউনিয়নের শাহ পাড়া উচিত গাবা বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে শশুর বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদ ও সাধারণ সম্পাদক খন্দকার আরিফ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোক বিবৃতিতে তারা এই গণমাধ্যম কর্মীর  আত্মার মাগফেরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।