ঢাকাশুক্রবার , ১ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

রান্ধুনীমুড়ায় হযরত খাজা মাঈনুদ্দিন চিশতী (রাহঃ) স্মরণে ৩২তম বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

চাঁদপুর ট্রিবিউন
আগস্ট ১, ২০২৫ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জে হয়রত খাজা মাঈনুদ্দিন চিশতী (রাহঃ) স্মরণে ৩২তম বাৎসরিক ওরশ মোবারক ও আবুল খায়ের মজুমদার এর ৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ,দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) পৌরসভাধীন ১০ নং ওয়ার্ড রান্ধুনীমুড়া (মনিনাগ) মজুমদার বাড়িতে

বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত এ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে মাহফিলের আয়োজক মোস্তফা মজুমদার সুমনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব আল্লামা গোলাম মোহাম্মদ আলী আবেদী আল ক্বাদেরী,

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,আল্লামা দেলোয়ার হোসাইন আবেদী আল ক্বাদেরী।

মহফিল পরিচালনায় করেন,রান্ধুনীমুড়া বাইতুল জান্নাত জামে মসজিদের খতিব হযরত মাওলানা মাসউদ আহমদ আল ক্বাদেরী।

উক্ত মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরাম মাওলানা শামছুল আলম,মাওলানা হারুনুর রশিদ জেহাদী, মাওলানা আনোয়ার হোসাইন মাছুমী, মাওলানা নুরুল আমিন আল কাদেরী,হাফেজ আবু বকর,হাফেজ সেলিম প্রমুখ।

ওয়াজ শোনার জন্য বিভিন্ন এলাকা থেকে শত শত ধর্মপ্রাণ মুসলমান নর-নারী মাহফিলে উপস্থিত ছিলেন। দোয়া ও মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।