ঢাকাশুক্রবার , ১৮ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে জুলাই আন্দোলনের স্মরণে প্রতীকী মিনি ম্যারাথন

চাঁদপুর ট্রিবিউন
জুলাই ১৮, ২০২৫ ১১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

জুলাই আন্দোলনের যোদ্ধাদের স্মরণে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী মিনি ম্যারাথন। এতে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

শুক্রবার (১৮ জুলাই) ভোরে চাঁদপুর শহরের ওয়ারলেস এলাকা থেকে শুরু হয়ে এই প্রতীকী মিনি ম্যারাথন ষোলঘর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন অংশগ্রহণকারীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

 

আয়োজক ও অংশগ্রহণকারীরা জানান, ২০২৪ সালের ১৮ জুলাই অনুষ্ঠিত ঐতিহাসিক জুলাই আন্দোলনের স্মরণে এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে। তারা বলেন, এ ধরনের আয়োজন আগামী দিনের সংগ্রামে আমাদের অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, শহীদ পরিবারের সদস্য এবং কয়েকজন জুলাই যোদ্ধা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।