ঢাকাবুধবার , ৯ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

এক বছরে ২ কোটি মুসল্লি মসজিদুল হারামের সেবা গ্রহণ করেছেন

চাঁদপুর ট্রিবিউন
জুলাই ৯, ২০২৫ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

এক বছরে মক্কার মসজিদুল হারামে উন্নত ও আধুনিক সেবার সুফল পেয়েছেন দুই কোটির বেশি হাজি, ও জিয়ারতকারী। মসজিদুল হারাম ও মসজিদে নববীর জেনারেল অথরিটি এই তথ্য জানিয়েছে।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, ১৪৪৬ হিজরি সনে পবিত্র মসজিদুল হারামে আগত দুই কোটির বেশি হাজি ও জিয়ারতকারী তাদের উন্নত ও আধুনিক সেবার সুফল পেয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদুল হারামে আগতদের জন্য যেসব সেবা প্রদান করা হয়েছে, এতে ১৭ মিলিয়নের বেশি মানুষ দিকনির্দেশনা ও গাইডেন্স সেবা পেয়েছেন। ৩২ লাখ ৮০ হাজারের বেশি ব্যক্তি কার্ট সেবা গ্রহণ করেছেন। ২ লাখ ২৭ হাজারের বেশি মানুষ লাগেজ সংরক্ষণ সেবা ব্যবহার করেছেন। এছাড়াও ৫ লাখ ২৫ হাজারের বেশি হাজী তাহাল্লুল সেবা গ্রহণ করেছেন।

 

এই সময় আগত ইবাদতকারীদের মাঝে ৩৬ লাখ ৬০ হাজারের বেশি জামজমের বোতল বিতরণ করা হয়েছে। মসজিদের অভ্যন্তর ও চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ৯,৭০০ টনের বেশি বর্জ্য অপসারণ করা হয়েছে।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র দুই মসজিদের আগত হজ ও ওমরাযাত্রীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করার লক্ষ্যে সৌদি ভিশনের সাথে মিল রেখে তারা উচ্চমানের সেবা প্রদান নিশ্চিত করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র : সৌদি গেজেট

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।