ঢাকাবুধবার , ২৫ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে ১৯ শহীদ পরিবারকে সঞ্চয়পত্র প্রদান

নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে।

বুধবার (২৫ জুন) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন শহীদ পরিবারের সদস্যদের হাতে এসব সঞ্চয়পত্র তুলে দেন।

জেলা প্রশাসন থেকে জানানো হয়, এই প্রথম ১৯ শহীদ পরিবারকে ১০ লাখ টাকা করে ১ কোটি ৯০ লাখ টাকার সঞ্চয়পত্র দেয়া হয়েছে। এতে শহীদ পরিবারের ২৩ পরিবার এই সুবিধাভোগ করবেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, চাঁদপুর জেলায় ৩১ শহীদ পরিবার। সবগুলো পরিবারের সঞ্চয়পত্র একসঙ্গে আসেনি। সরকারের বাজেটের বিষয়ও আছে। পর্যায়ক্রমে প্রত্যেকটি পরিবার ৩০ লাখ টাকা করে সঞ্চয়পত্র পাবেন।

 

প্রথম পর্যায়ে আমরা ১৯ পরিবারকে সঞ্চয়পত্র প্রদান করেছি।

 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুপ্রভাত চাকমা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।