ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে বসতঘরে ভাসুর পরিবারের হামলা-ভাংচুর

নিজস্ব প্রতিবেদক
জুন ২৪, ২০২৫ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জে বসতঘরে ভাসুর ও তার পরিবারের লোকদের বিরুদ্ধে হামলা ভাংচুরের ও অভিযোগ উঠেছে।

এঘটনায় নিরাপত্তা হীনতায় ভুগছে বিধবা নারী ও তার পিতৃহারা সন্তানরা। ঘটনাটি গত সোমবার (২৩ জুন) রাত সাড়ে ৯ টায় উপজেলার ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নের পূর্ব মাতৈন বেপারী বাড়িতে ঘটেছে।

জানা যায়, বিধবা নারীর স্বামী শাহ মিরন গত ১৫ দিন পূর্বে মৃত্যুবরন করে। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এবং পিতৃহারা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অসহায়ত্ব হয়ে পড়েন শাহ মিরনের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর পরই ভাসুর ও তার পরিবারের লোকজন বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে মানষিক যন্ত্রনা দিয়ে আসছেন। ঘটনার দিন রাত সাড়ে ৯ টায় অভিযুক্ত ভাসুর পরিকল্পিত ভাবে দলবল নিয়ে বসতঘরে হামলা ও ভাংচুর চালায়। এমনকি তারা বাড়ির নিরাপত্তার সিসিটিভি ভাংচুর করেন।

অভিযুক্তরা হলেন, কবির, ইমান ও তার ছেলে আল আমিন, আরমানসহ আরো কয়েকজন। এঘটনায় ভূক্তভোগী বিধবা নারী বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে হাজীগঞ্জ থানা মামলা দায়রের প্রস্তুতি নিচ্ছেন বলে এ প্রতিবেদককে তিনি নিশ্চিত করেছেন।

বিধবা নারীর ভাই শরীফ বলেন,আমার ভগ্নিপতি মারা যাওয়ার পর কয়েকদিন পর এখানে আসি। ঘটনার দিন আমি এখানে আসার পর অভিযুক্তরা এসে আমাকে মারধর করে। পরে তারা ভগ্নিপতির বসতঘর ভাংচুর এবং নিরাপত্তার সিসি ক্যামেরা ভাংচুর চালিয়ে পালিয়ে যায়। আমি এর সুষ্ঠু বিচার প্রার্থনা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।