ঢাকাসোমবার , ২৩ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 

জসিম উদ্দিন
জুন ২৩, ২০২৫ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে দোয়া-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৩ জুন) বিদ্যালয়ের হলরুমে এইচএসসি ও বিএমটি পরীক্ষার্থীদের এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সভায় অধ্যক্ষ মো. আবু ছাইদ শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ।

শিক্ষকদের মধ্য বক্তব্য রাখেন,বিএমটি শাখার সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মো. হোসাঈনুল আজম, কলেজ শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম,সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান, ভোকেশনাল শাখার সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম মজুমদার।

প্রভাষক কামরুল হাসানের উপস্থাপনায় সভায় পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন,সুমাইয়া আক্তার ও আবু বকর সিদ্দিক, অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে শামিমা আক্তার। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, পরীক্ষার্থী মো. ইব্রাহিম।

এর আগে এদিন সকালে বিদ্যালয় প্রতিষ্ঠানের মসজিদে পরীক্ষার্থীদের সফলতা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া-মাহফিল পরিচালনা করেন,সিনিয়র শিক্ষক মহিউদ্দিন মো. নাজমুছ শাহাদাত।

এসময় অতিথিবৃন্দ, শিক্ষক,অভিভাবক,পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।