ঢাকাশুক্রবার , ৬ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ওয়াজিব হওয়ার পরও কুরবানি করতে না পারলে কী উপায়?

চাঁদপুর ট্রিবিউন ডেক্স
জুন ৬, ২০২৫ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

কুরবানি একটি মালি ঈবাদত। মালিকে নিসাবধারী ব্যক্তির ওপর কুরবানি ওয়াজিব। তবুও কোনো কারণে কুরবানি করতে না পারলে উপায় কী। এ বিষয়ে শরয়ী মাসআলা উল্লেখ করা হলো।

মাসআলা : কেউ যদি কুরবানির দিনগুলোতে ওয়াজিব কুরবানি দিতে না পারে তাহলে কুরবানির পশু ক্রয় না করে থাকলে তার ওপর কুরবানির উপযুক্ত একটি ছাগলের মূল্য সদকা করা ওয়াজিব। আর যদি পশু ক্রয় করেছিল, কিন্তু কোনো কারণে কুরবানি দেওয়া হয়নি তাহলে ওই পশু জীবিত সদকা করে দেবে। -বাদায়েউস সানায়ে ৪/২০৪, ফাতাওয়া কাযীখান ৩/৩৪৫।

 

মাসআলা : কুরবানির দিনগুলোতে যদি জবাই করতে না পারে তাহলে কেনা পশুই সদকা করে দিতে হবে। তবে যদি (সময়ের পরে) জবাই করে ফেলে তাহলে পুরো গোশত সদকা করে দিতে হবে। এক্ষেত্রে গোশতের মূল্য যদি জীবিত পশুর চেয়ে কমে যায় তাহলে যে পরিমাণ মূল্য হ্রাস পেল তা-ও সদকা করতে হবে। -বাদায়েউস সানায়ে ৪/২০২, আদ্দুররুল মুখতার ৬/৩২০-৩২১।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।