চাঁদপুরে সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুরে মা ও ছেলের মৃত্যু হয়। একই সময়ে বালিয়া ইউনিয়নের উত্তর বালিয়া আরেক গ্রামের নারীর মৃত্যু হয়।
নিহতরা হলেন, চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের লোকমান হোসেনের স্ত্রী খাদিজা আক্তার (২৮), তাদের ছেলে আবু বক্কর ছিদ্দিক (৭) এবং বালিয়া ইউনিয়নের উত্তর বালিয়া গ্রামের ফজলুর রহমানের মেয়ে মাকসুদা (২৬)।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া ঘটনাটি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
