প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে পুকুরে ডুবে মা-ছেলেসহ তিন জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৫

চাঁদপুরে সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুরে মা ও ছেলের মৃত্যু হয়। একই সময়ে বালিয়া ইউনিয়নের উত্তর বালিয়া আরেক গ্রামের নারীর মৃত্যু হয়।

 

নিহতরা হলেন, চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের  বাখরপুর গ্রামের লোকমান হোসেনের স্ত্রী খাদিজা আক্তার (২৮), তাদের ছেলে আবু বক্কর ছিদ্দিক (৭) এবং বালিয়া ইউনিয়নের উত্তর বালিয়া গ্রামের ফজলুর রহমানের মেয়ে মাকসুদা (২৬)।

 

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া ঘটনাটি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন