ঢাকাবৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তি মেহের ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য হলেন

শাহরাস্তি প্রতিনিধি
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

শাহরাস্তির ঐতিহ্যবাহী মেহের ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের এডহক কমিটির দাতা এবং বিদ্যুৎসাহী সদস্য মনোনীত হয়েছেন দুই রাজনীতিবিদ।

যথাক্রমে শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষা অনুরাগী, দানবীর  মো: আয়েত আলী ভূঁইয়া।

শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক, কারা নির্যাতিত নেতা, শিক্ষানুরাগী, রাজপথের তুখোড় ছাত্রনেতা মোঃ আলী আজগর মিয়াজী।

গত ২৫ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক পরিপত্রের আলোকে এ কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের কথা ওই কলেজের অধ্যক্ষ মো: মিজানুর রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এদিকে এই দুই রাজনীতিবিদের ঐতিহ্যবাহী মেহের ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের কমিটিতে যুক্ত হওয়ায় কলেজের শিক্ষকবৃন্দ,পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, এলাকার বিশিষ্ট জন, শিক্ষক-শিক্ষার্থীরা  অভিনন্দন জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।