শাহরাস্তির ঐতিহ্যবাহী মেহের ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের এডহক কমিটির দাতা এবং বিদ্যুৎসাহী সদস্য মনোনীত হয়েছেন দুই রাজনীতিবিদ।
যথাক্রমে শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষা অনুরাগী, দানবীর মো: আয়েত আলী ভূঁইয়া।
শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক, কারা নির্যাতিত নেতা, শিক্ষানুরাগী, রাজপথের তুখোড় ছাত্রনেতা মোঃ আলী আজগর মিয়াজী।
গত ২৫ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক পরিপত্রের আলোকে এ কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের কথা ওই কলেজের অধ্যক্ষ মো: মিজানুর রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেন।
এদিকে এই দুই রাজনীতিবিদের ঐতিহ্যবাহী মেহের ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের কমিটিতে যুক্ত হওয়ায় কলেজের শিক্ষকবৃন্দ,পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, এলাকার বিশিষ্ট জন, শিক্ষক-শিক্ষার্থীরা অভিনন্দন জানান।