সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইউরোপের দেশ ইতালিতে রবিবার (৩০ মার্চ ) ঈদুল ফিতর উদযাপিত হবে।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন প্রবাসী বাংলাদেশিরাও।স্থানীয় সূত্র অনুসারে, মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন করা হবে রবিবার ৩০ মার্চ ।
ঈদের নামাজ আদায়ের জন্য এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলিম ধর্মাবলম্বীরা।আর ইতালির রোমের ব্যস্ততম এলাকা লারগো প্রেনেসতে,পিয়াছা ভিক্টোরিও বাঙালি অধ্যুষিত এলাকা তরপিনাত্তারা ও কাসিলিনা ভাঙা দেয়ালের খোলা মাঠেসহ কয়েকটি স্থানে এবং বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করবেন ধর্মপ্রাণ প্রবাসী মুসলমানরা।
প্রতি বছরের মতো খোলা মাঠে ঈদের নামাজ আাদয় করার জন্য এরই মধ্যে রোমের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। প্রতি বছরের মতো এ বছরও ২৯ রোজা পালন শেষে ইতালির মসজিদে মসজিদে হবে অনুষ্ঠিত হবে ঈদের জামাত।
