মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুরে জনসাধারণের জন্য নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘শহীদ ফরিদ’ উন্মুক্ত রাখা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের ডাকাতিয়া নদীর পুরনো লঞ্চ টার্মিনালে জাহাজটি পরিদর্শনে সবার জন্য উন্মুক্ত রাখা হয়।
এর আগে চট্টগ্রাম থেকে রওনা দিয়ে মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে চাঁদপুরে পৌঁছায় নৌবাহিনীর ওই যুদ্ধ জাহাজটি।
জানা যায়, যুদ্ধ জাহাজ শহীদ ফরিদের কমান্ডিং অফিসার লে. কমান্ডার নাহিয়ান বাকের মিলকী দর্শনার্থীদের কাছে এই যুদ্ধ জাহাজের গুরুত্ব তুলে ধরেন।
তিনি জানান, যুদ্ধ জাহাজ দেশের সমুদ্রসীমা রক্ষা, চোরাচালান ও মাদকবিরোধী এবং দুর্যোগকালীন পরিস্থিতিতে উপকূলে মানুষের জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
