প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

স্বাধীনতা দিবসে চাঁদপুরে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ উন্মুক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৫

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুরে জনসাধারণের জন্য নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘শহীদ ফরিদ’ উন্মুক্ত রাখা হয়েছে।

 

বুধবার (২৬ মার্চ) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের ডাকাতিয়া নদীর পুরনো লঞ্চ টার্মিনালে  জাহাজটি পরিদর্শনে সবার জন্য উন্মুক্ত রাখা হয়।


এর আগে চট্টগ্রাম থেকে রওনা দিয়ে মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে চাঁদপুরে পৌঁছায় নৌবাহিনীর ওই যুদ্ধ জাহাজটি।
জানা যায়, যুদ্ধ জাহাজ শহীদ ফরিদের কমান্ডিং অফিসার লে. কমান্ডার নাহিয়ান বাকের মিলকী দর্শনার্থীদের কাছে এই যুদ্ধ জাহাজের গুরুত্ব তুলে ধরেন।

তিনি জানান, যুদ্ধ জাহাজ দেশের সমুদ্রসীমা রক্ষা, চোরাচালান ও মাদকবিরোধী এবং দুর্যোগকালীন পরিস্থিতিতে উপকূলে মানুষের জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন