ঢাকাশনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তি মেহের ডিগ্রী কলেজের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

জাহাঙ্গীর আলম হৃদয়
ডিসেম্বর ১৪, ২০২৪ ৬:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

মেহের ডিগ্রী কলেজের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস  উপলক্ষে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মেহের ডিগ্রী কলেজের অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে- শাহনাজ পারভীনের সঞ্চালনায়

এসময় শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মোঃ জিয়া উদ্দিন চৌধুরী, সহকারী অধ্যাপক রাহুল তারন ,নাসিমা আক্তার চৌধুরী, শান্তনু সাহা, ফারুক আহমেদ, তানজিদা বেগম। এ সময় উপস্থিত ছিলেন মেহের ডিগ্রী কলেজের প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক, নাট্যকার ও রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।

কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীরা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন: বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা থেকে শুরু করে সকল ক্ষেত্রে অবদান রেখেছেন শহীদ বুদ্ধিজীবীরা, বাংলাদেশের উন্নয়ন থেকে শুরু করে স্বাধিকার আন্দোলন ।

সবশেষে সকল শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ইউনুস মিজি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।