মেহের ডিগ্রী কলেজের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মেহের ডিগ্রী কলেজের অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে- শাহনাজ পারভীনের সঞ্চালনায়
এসময় শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মোঃ জিয়া উদ্দিন চৌধুরী, সহকারী অধ্যাপক রাহুল তারন ,নাসিমা আক্তার চৌধুরী, শান্তনু সাহা, ফারুক আহমেদ, তানজিদা বেগম। এ সময় উপস্থিত ছিলেন মেহের ডিগ্রী কলেজের প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক, নাট্যকার ও রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।
কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীরা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন: বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা থেকে শুরু করে সকল ক্ষেত্রে অবদান রেখেছেন শহীদ বুদ্ধিজীবীরা, বাংলাদেশের উন্নয়ন থেকে শুরু করে স্বাধিকার আন্দোলন ।
সবশেষে সকল শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ইউনুস মিজি।