ঢাকাসোমবার , ২৩ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাইমচরে ইউএনওর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতের নির্দেশ

বিএম ফরিদ আহমেদ
নভেম্বর ২৩, ২০২৬ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

হাইমচরে ইউএনওর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্য হাইমচর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।

সকালে তিনি উপজেলার ২নং আলগী দুর্গাপুর (উত্তর) ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় দায়িত্বরত ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শিকার কাছ থেকে প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা ও অন্যান্য কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরবর্তীতে তিনি ৯নং নয়ানী লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন।

এ সময় প্রধান শিক্ষক জানান, অনেক শিক্ষার্থী যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হয় না। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অনুপস্থিত ও দেরিতে বিদ্যালয়ে আসা শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করে দ্রুত অভিভাবক সমাবেশ আয়োজনের জন্য সংশ্লিষ্ট প্রধান শিক্ষককে অনুরোধ জানান ইউএনও।

এদিকে, ১নং গাজীপুর ইউনিয়নের গ্রাম পুলিশ মো. আলী ভূঁইয়া গত ১৯ নভেম্বর অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন। তাঁর বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় প্রয়াত আলী ভূঁইয়ার প্রাপ্য আনুতোষিক দ্রুততম সময়ের মধ্যে প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে স্বজনদের আশ্বস্ত করেন তিনি।

পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে পরবর্তীতে চরভৈরবী ইউনিয়নের ৫৯নং খলিফাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চরভৈরবী আজহারুল উলুম আজিজিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন ইউএনও।

এ সময় খলিফাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীদের শিখনমান নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে পড়ে থাকা নির্মাণসামগ্রী দ্রুত সরিয়ে ফেলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রধান শিক্ষক ও সঙ্গে থাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অনুরোধ জানান।

উপজেলার স্বাস্থ্যসেবা, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং সরকারি প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তার এ ধরনের পরিদর্শন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।