দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে চাঁদপুরে সর্বদলীয় মতবিনিময় সভার আয়োজন করেছেন চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
সভায় আগামী দিনে ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী সব ষড়যন্ত্র ও অপতৎপরতা রুখে দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি এড, শাহজাহান মিয়া সহ , জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, গণফোরামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
