ঢাকাবুধবার , ১৮ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা!

Chandpur Tribune
নভেম্বর ১৮, ২০২৬ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মালিকানাধীন সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় আলাল নামের এক ব্যক্তির বিরুদ্ধে মসজিদের কবরস্থান সংলগ্ন দক্ষিণ পশ্চিম পাশে চলাচলের পথ দখল চেষ্টার অভিযোগ করেন কমপ্লেক্স কর্তৃপক্ষ।

এসময় মুসুল্লীদের বাধা এবং হাজীগঞ্জ থানা পুলিশের হস্তক্ষেপে মসজিদের সম্পত্তি দখল থেকে রক্ষা পায় বলে আহমদ আলী (রহ.) ওয়াকফ এস্টেট কর্তৃপক্ষ সংবাদকর্মীদের জানান। তবে জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ অস্বীকার করেন, মো. আলাল হোসেন নামের ওই ব্যক্তি।

কর্তৃপক্ষ জানান, সন্ধ্যার দিকে কিছু লোকজন নিয়ে আলাল হোসেন মসজিদের মালিকানাধীন চলাচলের পথ জোরপূর্বক দখলের চেষ্টা করলে মুসুল্লীরা বাধা দেন। বিষয়টি জানতে পরে তারা জাতীয় জরুরি নম্বর ৯৯৯ নম্বরে ফোন দিলে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আবু আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।

খবর পেয়ে হাজীগঞ্জে কর্মরত বেশ কয়েকজন সংবাদকর্মীও ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সকলের উপস্থিতিতে স্থাপনা নির্মাণ কাজ বন্ধ রেখে শান্তিশৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেন উপ-পরিদর্শক আবু আহম্মেদ। একই সময়ে তিনি উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় যাওয়ার কথা বলেন।

এদিকে জোরপূর্বক সম্পতি দখল চেষ্টার অভিযোগ অস্বীকার করে মো. আলাল হোসেন বলেন, এটি মসজিদের সম্পত্তি নয়, আমার মালিকানাধীন সম্পত্তি। আমি আমার সম্পত্তিতে স্থাপনা নির্মাণ করবো। কিন্তু মজসিদ কর্তৃপক্ষ সবসময় বাধাগ্রস্ত করে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।