ঢাকারবিবার , ২৪ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

আমাদের শেষ দেখা হলোই না, কার মৃত্যুতে আফসোস পরীমণির?

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৪, ২০২৪ ৬:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

আজ রোববার নানার মৃত্যুবার্ষিকী পরীমণির। স্বাভাবিকভাবেই শোকের চাদর গায়ে তার। এরইমধ্যে গতকাল শনিবার মারা গেছেন অভিনেত্রীর আরও একজন কাছের মানুষ। ফলে শোকের চাদরের ওজন যেন আরও বেড়ে গেছে। আভাস পাওয়া গেছে সামাজিক মাধ্যমে। পরীমণির আফসোস— শেষ দেখা হলো না দুজনের।

 

পরীমণির এই শোক যাপনের কারণ চলচ্চিত্র পরিচালক শাহ আলম মণ্ডল। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এই পরিচালকের হাত ধরেই ঢালিউডে অভিষেক নায়িকার। ফলে বেদনার্ত পরী।

 

‘ভালোবাসা সীমাহীন’ নামের একটি সিনেমা বানিয়েছিলেন শাহ আলম মণ্ডল। এ ছবি দিয়েই ঢালিউডে খাতা খোলেন পরী। ২০১৫ সালে মুক্তি পায় ছবিটি। এতে পরীমণির বিপরীতে ছিলেন জায়েদ খান। অন্যান্য চরিত্রে ছিলেন আনিসুর রহমান মিলন,  সাদেক বাচ্চু, কাজী হায়াৎ, মিজু আহমেদ, রেবেকা প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিনোদন সর্বশেষ