আজ রোববার নানার মৃত্যুবার্ষিকী পরীমণির। স্বাভাবিকভাবেই শোকের চাদর গায়ে তার। এরইমধ্যে গতকাল শনিবার মারা গেছেন অভিনেত্রীর আরও একজন কাছের মানুষ। ফলে শোকের চাদরের ওজন যেন আরও বেড়ে গেছে। আভাস পাওয়া গেছে সামাজিক মাধ্যমে। পরীমণির আফসোস— শেষ দেখা হলো না দুজনের।
পরীমণির এই শোক যাপনের কারণ চলচ্চিত্র পরিচালক শাহ আলম মণ্ডল। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এই পরিচালকের হাত ধরেই ঢালিউডে অভিষেক নায়িকার। ফলে বেদনার্ত পরী।
‘ভালোবাসা সীমাহীন’ নামের একটি সিনেমা বানিয়েছিলেন শাহ আলম মণ্ডল। এ ছবি দিয়েই ঢালিউডে খাতা খোলেন পরী। ২০১৫ সালে মুক্তি পায় ছবিটি। এতে পরীমণির বিপরীতে ছিলেন জায়েদ খান। অন্যান্য চরিত্রে ছিলেন আনিসুর রহমান মিলন, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ, মিজু আহমেদ, রেবেকা প্রমুখ।