ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ট্রেন্ড হিসেবে ছড়িয়ে পড়েছে ‘রাগ করলা?’ ডায়লগ। ফেসবুকের পোস্ট, মন্তব্যের ঘর, মিম পেজ—প্রায় সব জায়গাতেই এখন দেখা যাচ্ছে এই সংলাপের ব্যবহার। অনেকেই এটি ব্যবহার করছেন হাস্যরস, ব্যঙ্গ কিংবা খোঁচা দেওয়ার ভাষা হিসেবে। ভাইরাল হওয়া এই ডায়লগটির উৎস একটি ভিডিও। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, ব্যস্ত সড়কের পাশে এক ব্যক্তি বিভিন্ন যুবকের ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা ও অনুভূতির কথা অনুমান করে বলে দিচ্ছেন। কথোপকথনের প্রায় প্রতিটি বাক্যের শেষে তাকে ‘রাগ করলা?’ কথাটি বলতে দেখা যায়। ভিডিওতে ওই ব্যক্তির কথা বলার ধরন, আত্মবিশ্বাসী ভঙ্গি এবং একই বাক্য বারবার ব্যবহারের বিষয়টি দ্রুতই দর্শকদের নজর কাড়ে। এরপর থেকেই সংলাপটি মিম, ট্রল ও ব্যঙ্গাত্মক কনটেন্টে ব্যবহার শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বিভিন্ন বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলিয়ে এই ডায়লগ ব্যবহার করছেন। বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছোট, সহজে অনুকরণযোগ্য ও মজার সংলাপ খুব দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষ করে কথার ভঙ্গি যদি আলাদা হয়, তাহলে সেটি মিম সংস্কৃতির অংশ হয়ে যেতে সময় লাগে না। ‘রাগ করলা?’ ডায়লগটিও সেই ধারার সাম্প্রতিক উদাহরণ। হঠাৎ ভাইরাল ‘রাগ করলা’, আসলে ঘটনা কী

Chandpur Tribune
মে ১৯, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ট্রেন্ড হিসেবে ছড়িয়ে পড়েছে ‘রাগ করলা?’ ডায়লগ। ফেসবুকের পোস্ট, মন্তব্যের ঘর, মিম পেজ—প্রায় সব জায়গাতেই এখন দেখা যাচ্ছে এই সংলাপের ব্যবহার। অনেকেই এটি ব্যবহার করছেন হাস্যরস, ব্যঙ্গ কিংবা খোঁচা দেওয়ার ভাষা হিসেবে।

ভাইরাল হওয়া এই ডায়লগটির উৎস একটি ভিডিও। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, ব্যস্ত সড়কের পাশে এক ব্যক্তি বিভিন্ন যুবকের ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা ও অনুভূতির কথা অনুমান করে বলে দিচ্ছেন। কথোপকথনের প্রায় প্রতিটি বাক্যের শেষে তাকে ‘রাগ করলা?’ কথাটি বলতে দেখা যায়।

ভিডিওতে ওই ব্যক্তির কথা বলার ধরন, আত্মবিশ্বাসী ভঙ্গি এবং একই বাক্য বারবার ব্যবহারের বিষয়টি দ্রুতই দর্শকদের নজর কাড়ে। এরপর থেকেই সংলাপটি মিম, ট্রল ও ব্যঙ্গাত্মক কনটেন্টে ব্যবহার শুরু হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বিভিন্ন বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলিয়ে এই ডায়লগ ব্যবহার করছেন।

বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছোট, সহজে অনুকরণযোগ্য ও মজার সংলাপ খুব দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষ করে কথার ভঙ্গি যদি আলাদা হয়, তাহলে সেটি মিম সংস্কৃতির অংশ হয়ে যেতে সময় লাগে না। ‘রাগ করলা?’ ডায়লগটিও সেই ধারার সাম্প্রতিক উদাহরণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিনোদন সর্বশেষ