ভারত মহাসাগরের বুকে অবস্থিত প্রায় ১২০০ প্রবাল দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ তার নৈসর্গিক নীল জলরাশি, প্রবাল প্রাচীর এবং ধবধবে সাদা বালির সৈকতের জন্য বিশ্বজুড়ে সুপরিচিত, মালদ্বীপ শাখা মদিনা জামাতের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঈদ পূর্ণমিলনী দোয়া ও মাহফিল।
শুক্রবার (৫ জুন) এ ঈদ পূর্ণমিলনী দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয় স্থানীয় সময় রাত দশটায় মালদ্বীপের রাজধানীর মালের স্থানীয় একটি রেস্তোরাঁয়। সেখানে দলমত দলমত নির্বিশেষে অংশগ্রহণ করেন প্রবাসী ব্যবসায়ী রাজনীতিবীদ ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রবাসী পেশাজীবীরা।
আয়োজিত অনুষ্ঠানে মদিনার জামাত মালদ্বীপ শাখার আহবায়ক প্রবাসী সাংবাদিক মোঃ আল আমিনের সঞ্চালনায় মদিনার জামাতের শুভাকাঙ্ক্ষী হাফেজ মাওলানা ইসরাফিল হোসেনের সভাপতিত্বে দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদ্বীপ শাখা বিএনপি সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , মালদ্বীপ শাখা বিএনপির প্রধান উপদেষ্টা মোঃ ফারুক হোসেন, শুরুতেই পবিত্র তেলাওয়াত করেন মোঃ মাসুম বিল্লাহ্।
দোয়া ও মাহফিলে পবিত্র কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে ধারাবাহিকভাবে ইসলামিক আলোচনা পেশ করেন হজরত মাওলানা মোঃ নজরুল ইসলাম, হাফেজ মোঃ রিফাতুল ইসলাম মদিনার জামাতের খাদেম মোঃ ইসমাইল হোসেন, এবং বক্তব্য রাখেন প্রধান অতিথি মোঃ খলিলুর রহমান।
দোয়া মাহফিলে মেহমান হিসেবে আরো উপস্থিত ছিলেন, মালদ্বীপ শাখা বিএনপির সহ-সভাপতি মোঃ মোক্তার হোসেন, মোঃ ফারুক হোসেন, আবু আহাম্মেদ সেলিম মিয়া, প্রবাসী পেশাজীবি মোঃ জামাল হোসেন মালদ্বীপ স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ মোঃ মাহফুজুর রহমান মোঃ জানে আলম সুন্নী মোঃ মোখলেছুর রহমান, কাজী তৌহিদুল ইসলাম মোঃ সেলিম মিয়া মোঃ সোহেল সহ প্রবাসী সাংবাদিক বৃন্দ।
পরিশেষে সকল দেশের উন্নতি ও সমৃদ্ধি এবং কবরবাসীর রুহের মাগফেরাত কামনা সকল প্রবাসীদের সুস্বাস্থ্য ও মঙ্গল আবেগময় এক বিশেষ মোনাজাত পরিচালনা করেন, এবং তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
