ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় ব্রীজের রেলিং ভেঙ্গে খালে পড়ে পুড়ে গেছে যাত্রীবাহী বাস আল-আরাফাহ

চাঁদপুর ট্রিবিউন
মার্চ ১৮, ২০২৬ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের সাজিরপাড় এলাকায় ঢাকাগামী আল-আরাফাহ (ঢাকা মেট্রো-ব ১০-৭৬০৭) পরিবহনের একটি বাস ব্রীজের রেলিং ভেঙ্গে ছিটকে পার্শ্ববর্তী খালে পড়ে পুড়ে গেছে। তবে এতে কোন যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার রাত ৪টার দিকে কচুয়া-সাচার-গৌরীপুর সড়কের সাজিরপাড় এলাকায় রফিকুল ইসলামের বাড়ীর সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম বলেন, সেহেরী খাওয়ার সময় বিকট শব্দের পর আগুন দেখতে পান। পরে দ্রুত আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রেণের চেষ্টা করি। সাচার পুলিশ ও ফায়ার সার্ভিস খবর দেয়া হয়। তবে চালক ও হেলফার ঘটনার পরপরই পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা বরিউল ইসলাম ও তরিকুল ইসলাম বলেন, যাত্রীবিহীন বাসটি ভোর রাতে ঈদের যাত্রীদের আনতে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হয়। আল-আরাফাহ বাস বেপরোয়া গতিতে চলাচলের ফলে প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনা হচ্ছে।

কচুয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ ছিদ্দিকুর রহমান বলেন, বাসটি প্রায় ৭০ ভাগ পুড়ে গেছে। সড়ক থেকে ছিটকে পড়ে তৈলের ট্যাংকি বিস্ফোরণে আগুন ধরে যায় বলে ধারণা করছেন তিনি।

চালকের বেপরোয়া গতি অথবা ঘুমের কারণে এই দুর্ঘটনার কবলে পড়েছেন বলে দাবী করেন এই স্টেশন কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।