ঢাকাশুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে ঢাকার রাজপথে ইঞ্জি: মমিনুল হক

জাহাঙ্গীর আলম হৃদয়
ডিসেম্বর ২৬, ২০২৫ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

গেলো ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–কে শুভেচ্ছা জানাতে ঢাকার রাজপথে নেতা–কর্মীদের নিয়ে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও চাঁদপুর–৫ (হাজিগঞ্জ–শাহরাস্তি) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক।

এ সময় তার নেতৃত্বে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তারা ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে তারেক রহমানের প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া , সহ-সভাপতি আবু ইউসুফ পাটোয়ারী ,  সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন,যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, সৌদি আরব চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও শাহরাস্তি উপজেলা বিএনপি’র প্রবাসী কল্যাণ সম্পাদক  ফখরুল ইসলাম বিলাস, শাহরাস্তি পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম সহ ( হাজিগঞ্জ-  শাহরাস্তি)  উপজেলা ও পৌর বিএনপির  বিপুলসংখ্যক নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন।

নেতারা এ সময় বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে এবং তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন আরও বেগবান হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।