গেলো ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–কে শুভেচ্ছা জানাতে ঢাকার রাজপথে নেতা–কর্মীদের নিয়ে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও চাঁদপুর–৫ (হাজিগঞ্জ–শাহরাস্তি) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক।
এ সময় তার নেতৃত্বে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তারা ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে তারেক রহমানের প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া , সহ-সভাপতি আবু ইউসুফ পাটোয়ারী , সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন,যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, সৌদি আরব চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও শাহরাস্তি উপজেলা বিএনপি’র প্রবাসী কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাস, শাহরাস্তি পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম সহ ( হাজিগঞ্জ- শাহরাস্তি) উপজেলা ও পৌর বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন।
নেতারা এ সময় বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে এবং তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন আরও বেগবান হবে।