ঢাকারবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে, ব্যানার, বিলবোর্ড ও পোস্টার অপসারণের অভিযান

চাঁদপুর ট্রিবিউন
ডিসেম্বর ১৪, ২০২৫ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে শাহরাস্তি উপজেলায় প্রশাসনের উদ্যোগে তৎপরতা জোরদার করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও চাঁদপুর–৫ আসনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজিয়া হোসেন-এর নির্দেশনায় রবিবার শাহরাস্তি উপজেলার বিভিন্ন এলাকায় পরিদর্শন ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।

পরিদর্শনকালে দেখা যায়, বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অমান্য করে বিভিন্ন স্থানে এখনো পোস্টার, ব্যানার ও বিলবোর্ড টানানো রয়েছে। এ সময় সংশ্লিষ্টদের তাৎক্ষণিকভাবে এসব নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযান ও অপসারণ কার্যক্রমে সহযোগিতা করে শাহরাস্তি থানা পুলিশ, উপজেলা আনসার সদস্য এবং পৌরসভার কর্মচারীরা।

প্রশাসনের পক্ষ থেকে চাঁদপুর–৫ আসনের সম্ভাব্য সকল প্রার্থীদের উদ্দেশে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে, তারা যেন নিজ নিজ উদ্যোগে দ্রুত সময়ের মধ্যে সব ধরনের নির্বাচনী ব্যানার, বিলবোর্ড ও পোস্টার অপসারণ করেন। অন্যথায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আগামীতেও এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।