ঢাকারবিবার , ২০ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

টানা ১১ দিনের ছুটি কাটিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২০, ২০২৪ ৪:০০ পূর্বাহ্ণ
Link Copied!

টানা ১১ দিনের ছুটিতে কাটিয়ে আজ (রোববার) খুলছে দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে ৯ দিনের সঙ্গে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) মিলিয়ে টানা এগারো দিনের ছুটিতে ছিল স্কুলকলেজ।

 

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডারের তথ্যমতে, শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হয় গত ৯ অক্টোবর, এর সঙ্গে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ১৫ অক্টোবর, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি ১৬ অক্টোবর। সব মিলিয়ে ছুটি চলে ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত। পরের দুদিন শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ।

 

এ বিষয়ে চাঁদপুর হাসান আলী স্কুলের সহকারী প্রধান শিক্ষক বলেন, ১১ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল। সব শিক্ষার্থী—অভিভাবকে তাদের সন্তানকে স্কুলে পাঠানোর জন্য বার্তা দেওয়া হয়েছে। এছাড়াও ডেঙ্গু মৌসুম হওয়ায় সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। স্কুল আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সব ধরনের ব্যবস্থা নিয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।