ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানি আটক শিক্ষকের পক্ষ নিয়ে জামাত আমিরের হুমকির অভিযোগ

শাহরাস্তি প্রতিনিধি
ডিসেম্বর ১০, ২০২৫ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের শাহরাস্তিতে দুই মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির মামলার পর ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করে হুমকি ও ভয়ভীতি প্রদানের অভিযোগ উঠেছে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়ন জামায়াতের আমীর ও ইউপি সদস্য আমিনুল ইসলামের বিরুদ্ধে।

১০ ডিসেম্বর বুধবার  বিকেলে নির্যাতিত শিক্ষার্থীর পরিবারের উদ্যোগে শাহরাস্তি প্রেসক্লাবের সম্মেলন  কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পানচাইল (শান্তিনগর) গ্রামের মো. মোস্তফার স্ত্রী শাহিনা বেগম জানান, গত ৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসার ৭ম শ্রেণীর দুই ছাত্রীকে (অভিযোগকারীর কন্যাসহ) ওই মাদ্রাসার  শিক্ষক আব্দুল মালেক কু-প্রস্তাব দেন এবং তাদের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন।

এ সময় এক শিক্ষার্থী চিৎকার করতে চাইলে শিক্ষক আব্দুল মালেক তাকে শ্রেণিকক্ষের বেঞ্চে শুইয়ে ধর্ষণের চেষ্টা করেন।

তিনি আরও জানান, ঘটনাটি মাদ্রাসার অধ্যক্ষকে জানাতে গেলে তিনি উল্টো ভুক্তভোগীদের ধমক দেন। কোনো প্রতিকার না পেয়ে তিনি শাহরাস্তি মডেল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ গত রোববার অভিযুক্ত শিক্ষক আব্দুল মালেককে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মাদ্রাসার অধ্যক্ষ ও অভিযুক্ত শিক্ষকের পক্ষের কিছু ব্যক্তি তাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও একটি গোষ্ঠী ভুক্তভোগী দুই শিক্ষার্থীর চরিত্রহননের চেষ্টা করে বিষয়টিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার অপপ্রচার চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার সমাজিক নিরাপত্তা ও আইনি সহযোগিতা কামনা করেন।

অপরদিকে চিতোষী পূর্ব ইউনিয়ন জামাতের আমিরের বিরুদ্ধে আনীত অভিযোগটি ভিত্তিহীন ও একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।