ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মাহফিলে বয়ানরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন বক্তা মাওলানা ফরিদুল ইসলাম

চাঁদপুর ট্রিবিউন
ডিসেম্বর ৯, ২০২৫ ৯:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

সোমবার (৮ ডিসেম্বর) ভোরে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে রোববার (৭ ডিসেম্বর) রাতে মহিমাগঞ্জ ইউনিয়নের চরবালুয়া এলাকায় মাহফিলে বয়ান করার সময় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মঞ্চে ঢলে পড়েন তিনি।

স্থানীয় একটি জামে মসজিদের উন্নয়নকল্পে আয়োজিত কোরআন মাহফিলে তিনি তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য শুরু করার পরই ঘটনা ঘটে।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন। মাওলানা ফরিদুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার হাটলীপুরের খামারগোবিন্দপুর গ্রামের খোকা মিয়ার ছেলে।
তিনি গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক ছিলেন। পাশাপাশি ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম হিসেবেও দায়িত্বে ছিলেন।

সোমবার সকাল ১১টায় মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি আড়াই বছর বয়সী এক পুত্র ও স্ত্রী রেখে গেছেন।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, মাহফিল চলাকালে একজন আলেমের এভাবে চলে যাওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আজ পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।