ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আমিও সহযোগী মুক্তিযোদ্ধা ছিলাম— চাঁদপুর জেলা জামায়াত আমির

চাঁদপুর ট্রিবিউন
ডিসেম্বর ৮, ২০২৫ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির বিল্লাল হোসেন মিয়াজী বলেছেন, ‘আমাদের বাঁকা চোখে দেখবেন না। কারণ আমিও একজন সহযোগী মুক্তিযোদ্ধা ছিলাম।’ চাঁদপুর মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সোমবার (৮ ডিসেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিল্লাল হোসেন মিয়াজী বলেন, ‘তখন আমি ক্লাস ফোরে পড়তাম। ১৯৭১ সালে আমাদের এলাকার ছোট ছেলেরা মিলে মুক্তিযোদ্ধাদের জন্য চাল–ডাল সংগ্রহ করতাম, খাবার পৌঁছে দিতাম। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পর আমাদের বাঁকা চোখে দেখা হচ্ছে।’

মুক্ত দিবস উপলক্ষে সকাল ১০টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি ভাস্কর্য ‘অঙ্গীকার’–এর পাদদেশে গিয়ে শেষ হয়।

পরে সরকারি ও বেসরকারি সংস্থা, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, জেলা জামায়াতে ইসলামীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এরপর শহীদ ও তাঁদের পরিবারের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।