ঢাকাশুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জের রান্ধুনীমুড়া আবুল বাশার মজুমদার নূরানী ও ইবতেদায়ী মাদ্রাসায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া

চাঁদপুর ট্রিবিউন
ডিসেম্বর ৫, ২০২৫ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড রান্ধুনীমুড়া (মনিনাগ) আবুল বাশার মজুমদার নূরানী ও ইবতেদায়ী মাদ্রাসায় ২০২৫ ইং সনের ইবতেদায়ী ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা হলরুমে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার সভাপতি আব্দুর রাজ্জাক মজুমদার দুলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক মোঃ সেলিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মাহমুদ আহমেদ মিঠু মজুমদার,বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন,মাওলানা মোস্তফা আল হাবিব,মোঃ রফিকুল ইসলাম মজুমদার।

মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক আবু মুসার সঞ্চালনায় এ সময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মঞ্জু মজুমদার, মোঃ রহিম মজুমদার, মোঃ দেলোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক ফরিদ হোসাইন, সহকারী শিক্ষক, তৌহিদুল ইসলাম হাফেজ কবির হোসেন ও মাসুদ হোসেন উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ৫ম শ্রেনির খাদিজা আক্তার মজুমদার ও ইফতিহা আক্তার।

মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা হাবিবুর রহমানের দেয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।