বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন,সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
হাজীগঞ্জে ০৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকালে রামপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে আসর নামাজের পর দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আনোয়ার উল্লাহ পাটোয়ারী।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,অত্র ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক ও দুইবারের নির্বাচিত চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা (স্বপন)।
মিলাদ,দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,রামপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ইব্রাহীম।
এদিন অত্র ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সব মসজিদে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন,অত্র ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোজাম্মেল মজুমদার,হামান কদ্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিএনপি নেতা মোঃ মিজানুর রহমান, বিএনপি নেতা প্রফেসর আব্দুল হাই মজুমদার, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ফজলুর রহমান,বিএনপি নেতা জাহাঙ্গীর তপাদার,১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাকির খান ও সাধারন সম্পাদক আবুল হাসেম মজুমদার,২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম ও সাধারন সম্পাদক আবুল কাসেম, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বাসার মিজি ও সাধারন সম্পাদক আব্দুল বারেক, ০৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খালেক মেম্বার ও সাধারন সম্পাদক কবির হোসেন,০৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল হক ও সাধারন সম্পাদক কবির মজুমদার,৬নং ওয়ার্ড দেলোয়ার হোসেন ও সাধারন সম্পাদক মোঃ সুমন মিয়া,৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মৌলভী নজরুল ইসলাম ও সাধারন সম্পাদক বাবুল মজুমদার, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুনুর রশিদ ও সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন,৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান ও সাধারন সম্পাদক মাহবুবুর রহমান এবং ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান ও সাধারন সম্পাদক হান্নান মজুমদার,অত্র ইউনিয়ন ওলামা দলের সভাপতি আশিক উল্ল্যা, সিনিয়র সহ-সভাপতি হাফেজ শহীদ উল্ল্যা ও সাধারন সম্পাদক আব্দুল মালেক, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মালেক, কৃষক দলের সভাপতি লিটন পাটোয়ারী ও সাধারন সম্পাদক মিজানুর রহমান এরশাদ,উপজেলা জিয়া পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান মাস্টার,সাংগঠনিক সম্পাদক মজিব খান, প্রকাশনা সম্পাদক জাকারিয়া সাকিল,যুবদলের সহ-সভাপতি আনোয়ার হোসেন আনা,সহ-সভাপতি কাজী কাদের,সহ-সম্পাদক সামাদ পাঠান,যুবদলের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম ভূঁইয়া ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক জাকারিয়া মিজি,ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রফিক খলিফা ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম,বিএনপি নেতা আবুল খায়ের, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম,অত্র ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল তানভীর ও সাধারন সম্পাদক সালাউদ্দিন পাটোয়ারী সহ অত্র ইউনিয়ন বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল ছাত্রদল,কৃষক দল, শ্রমিকদল ও ওলামা দলের সকল নেতৃবৃন্দ এবং ওয়ার্ড নেতৃবৃন্দ।
