বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি এবং রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ডিসেম্বর) বাদ মাগরিব হাজীগঞ্জ পৌর ১২ নং ওয়ার্ড আড়াখাল এলাকার বিএনপি’র পার্টি অফিসে এ দোয়া মাহফিলের আয়োজন করে নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ১২ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ইউসুফ মজুমদার, সহ-সভাপতি শরিফ,সাংগঠনিক সম্পাদক মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ,স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাসু, বিএনপি নেতা মোস্তফা,বতু মিয়া,সুজন, দেলোয়ার,শ্রমিকদল নেতা শফিক,বাদশা, সাইফুল প্রমুখ।
বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
